বীমা বার্তা: যারা সঞ্চয় করতে সক্ষম নয় কিংবা যারা সঞ্চয় করতে আগ্রহী নন অথচ ঝুঁকি মোকাবেলার সুবিধা বহন করতে ইচ্ছুক, তাদের জন্য স্বল্প প্রিমিয়ামের নতুন বীমা পণ্য বাজারজাত করার জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA)’র অনুমোদন পেয়েছে দেশের শীর্ষস্থানীয় এবং সূদমুক্ত ও শরীয়া ভিত্তিক জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ।সম্প্রতি কোম্পানির এ্যাকচ্যুয়ারীয়াল ডিপার্টমেন্টের জারি করা এক সার্কুলার থেকে এই তথ্য জানা গেছে।
নতুন বীমা পরিকল্প নং ১৮ মেয়াদী বীমা পরিকল্প (মুনাফাবিহীন) বিপণন প্রসঙ্গে জারি করা সার্কুলার অনুযায়ী ২০ থেকে ২৮ বছর বয়সে নূন্যতম ৫ বছর মেয়াদে প্রতি হাজার টাকার বীমা অংকেংর জন্য প্রিমিয়াম দিতে হবে মাত্র ১ টাকা ৯১ পয়সা থেকে ১ টাকা ৯৮ পয়সা; ২৯ থেকে ৩৭ বছর বয়সে ২ টাকা ১ পয়সা থেকে ২ টাকা ৮২ পয়সা; ৩৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত ৩ টাকা ৭ পয়সা থেকে ৩ টাকা ৭২ পয়সা; ৪১ থেকে ৪৪ বছর বয়সে ৪ টাকা ১৩ পয়সা থেকে ৫ টাকা ৮০ পয়সা; ৪৫ থেকে ৪৯ বছর বয়সে ৬ টাকা ৫১ থেকে ১০ টাকা ২২ পয়সা এবং ৫০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ১১ টাকা ৩৬ পয়সা থেকে ৩১ টাকা ৩৫ পয়সা হারে প্রিমিয়াম দিতে হবে।
১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এই বীমা করা যাবে এবং বীমাটির মেয়াদ ৫ থেকে ৩০ বছর পর্যন্ত সীমাবদ্ধ।
স্বল্প প্রিমিয়ামের এই বীমার বৈশিষ্ট্য হচ্ছে, এর মাধ্যমে শুধু ঝুঁকি মোকাবেলার সুবিধা পাওয়া যাবে, মেয়াদ শেষে ঝুঁকি সুবিধাও শেষ হয়ে যাবে এবং কোন অর্থ ফেরত পাওয়া যাবে না।অর্থাৎ, এই বীমার জন্য আপনি যে প্রিমিয়াম দিবেন সেটা হলো বীমাবৃত হওয়ার সার্ভিস এবং এর মাধ্যমে আপনি কোন আর্থিক সুবিধা পাবেন না; কিন্তু বীমাবৃত অবস্থায় আপনি মারা গেলে আপনার পরিবার বা যাকে আপনি উইল করে যাবেন তিনি বা তারা এই সুবিধা পাবেন।
সত্যিকথা বলতে কি, যারা শুধু নিজেকে নিয়ে ভাবে তারা ফারইস্টের এই নতুন বীমায় মোটেও উৎসাহী হবে না।কিন্তু যেসব দায়িত্ববান বাবা নিজের স্ত্রী-সন্তান বা পরিবারের ভবিষ্যত নিয়ে ভাবেন তারা এই বীমার সুবিধা নিতে ব্যাপকভাবে উৎসাহিত হবেন বলে আশা করা যায়।#


No comments:
Post a Comment